হোম > সারা দেশ > পটুয়াখালী

পায়রা নদীর এক ইলিশ ৬ হাজার টাকা

পটুয়াখালী প্রতিনিধি

পায়রা নদীর এক ইলিশ ৬ হাজার টাকা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীতে ধরা পড়া ১ কেজি ৮২০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ রোববার স্থানীয় জেলে নীরব হাওলাদারের জালে ধরা পড়ে মাছটি। পরে তিনি সেটি উপজেলার সুবিদখালী বাজারের মৎস্য আড়তে নিয়ে যান।

সুবিদখালী মৎস্য আড়তের ব্যবসায়ী হরেন বাবু জানান, নিলামে মাছটি ব্যবসায়ী জাকির হোসেন নামের এক ব্যক্তি ৬ হাজার টাকায় কিনে নেন। বড় ইলিশ বাজারে উঠতেই ভিড় করেন অনেক মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, সচরাচর এত বড় ইলিশ এই বাজারে পাওয়া যায় না।

ক্রেতা জাকির হোসেন বলেন, ‘এত বড় ইলিশ এখন আর সচরাচর মেলে না। তাই নিলামে কিনেছি। লাভ-লোকসান পরে বোঝা যাবে।’

জেলে নীরব হাওলাদার বলেন, ‘এর আগে এত বড় ইলিশ পাইনি। মাছটি পেয়ে খুব ভালো লেগেছে, ভালো দামে বিক্রি করতে পেরে খুশি।’

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, সম্প্রতি দেড় কেজির আশপাশে ইলিশ ধরা পড়ছে। তবে প্রায় ২ কেজির ইলিশ ৬ হাজার টাকা কিছুটা বেশি দাম। নিয়ম মেনে মাছ ধরা ও অবরোধকাল মানায় বড় ইলিশ ধরা পড়ার সম্ভাবনা বাড়ছে।

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন

গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ

ইউএনওকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাদের সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান

নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার