হোম > সারা দেশ > পটুয়াখালী

নিখোঁজের একদিন পর শিক্ষিকার মরদেহ উদ্ধার 

পটুয়াখালী প্রতিনিধি

নিখোঁজের একদিন পর পটুয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মনোয়ারা সুলতানার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী পায়রাকুঞ্জ কালিচান্না খেয়াঘাট (নদীতে) থেকে উদ্ধার করে নৌ-পুলিশের সদস্যরা। পরে নৌ-পুলিশ মৃতদেহটি সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। 

পরিবার সূত্রে জানা যায়, মনোয়ারা সুলতানার ছোট ছেলে গত বছর মারা যাওয়ার পর থেকেই মনোয়ারা সুলতানা একটু মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। হঠাৎ তিনি গত শনিবার বিকেল থেকে তিনি নিখোঁজ হয়ে যায়। পরে আজ নিখোঁজের একদিন পর পায়রা নদীতে তাঁর মরদেহ পাওয়া যায়। 

নৌ-পুলিশের এসআই মামুন বলেন, আজ সকালে জেলেদের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় পায়রাকুঞ্জ কালিচান্না খেয়াঘাট গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে সদর থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

সদর থানা-পুলিশের এসআই মো. মাসুদ রানা বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে ২৪ ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন

গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ

ইউএনওকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাদের সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান

নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার