হোম > সারা দেশ > পটুয়াখালী

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল শিশুর

মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাঁতার শিখতে গিয়ে নদীর পানিতে ডুবে মুবিন মুন্সি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুবিন মুন্সি দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের রাকিব মুন্সির ছেলে। পানিতে ডুবে শিশুর মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার।

এ বিষয়ে দেউলী সুবিদখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউসুফ আলী খান জানান, আজ বেলা ২টার দিকে বাড়ির সামনে বেড়েরধন নদীতে টিউব নিয়ে সাঁতার শিখতে যায় মুবিন মুন্সি। এ সময় সে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুহা. উমর ফারুক জাবির আজকের পত্রিকাকে বলেন, মুবিন নামের এক শিশুকে পানি থেকে উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করা হয়।

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন

গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ

ইউএনওকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাদের সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান

নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার