হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে ছাত্রদল নেতার মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

শরীয়তউল্লাহ সৈকত মোল্লা । ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ সৈকত মোল্লা (২৮) অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সৈকত মোল্লা উপজেলার কালিশুরি ইউনিয়নের বাসিন্দা লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে। তিনি বাউফল রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মো. ফয়সাল মোল্লার ছোট ভাই। চলতি বছরের জানুয়ারিতে গঠিত উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। শুক্রবার বেলা ১১টায় কালিশুরি এসএ ইনস্টিটিউশন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব মোবাইল ফোনে শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া পৃথক শোকবার্তায় বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন

গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ

ইউএনওকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাদের সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান

নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার