হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে মৌসুমের প্রথম নিলামে বিক্রি হলো ৬৪ হাজার ৩৪৩ কেজি চা, সর্বোচ্চ দর ২৭৫ টাকা

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড় শহরে চায়ের নিলাম। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ে দেশের তৃতীয় চায়ের নিলাম বাজারে চলতি মৌসুমে প্রথম নিলামে ৬৪ হাজার ৩৪৩ কেজি চা বিক্রি হয়েছে। সর্বোচ্চ দর ২৭৫ টাকা পায় কাজী অ্যান্ড কাজীর চা। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় শহরের চেম্বার ভবনে স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যালয়ে এই নিলাম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, নিলামে দুটি ব্রোকার্স হাউস মোট ৬৪ হাজার ৩৪৩ কেজি চা নিলামে তুললে সব চা বিক্রি হয়ে যায়। সর্বোচ্চ দর ২৭৫ টাকা পায় কাজী অ্যান্ড কাজীর চা। এমন দর অব্যাহত থাকলে চা-চাষি থেকে শুরু করে কারখানার মালিক ব্যবসায়ীরা লাভবান হবেন বলে আশা সংশ্লিষ্টদের। সেই সঙ্গে নিলামে জেলার সব কারখানার চা দেওয়ার দাবি তোলেন বিডাররা।

বিডার বাবুল হক বলেন, আজ পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের নতুন মৌসুমের প্রথম নিলাম অনুষ্ঠিত হলো। আমরা অত্যন্ত আনন্দিত যে প্রথম দিনেই নিলাম বেশ জমজমাট হয়েছে। তবে আমাদের বিডারদের পক্ষ থেকে একটি জোরালো দাবি থাকবে, জেলার প্রতিটি চা-কারখানাকে যেন এই নিলামে অন্তর্ভুক্ত করা হয়।

জানা গেছে, গত বছর পঞ্চগড়ে চায়ের নিলাম বাজারে ২ কোটি ২ লাখ ৪৩ হাজার কেজি চা বিক্রি হয়েছে। এর বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। এখান থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৮৫ কোটি টাকা। সর্বোচ্চ দর গেছে ২৬০ টাকা। এ বছর রেকর্ড পরিমাণ চা বিক্রির আশা করছেন তাঁরা।

স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম আখতারুজ্জামান শাহজাহান বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে এবারের নিলাম শুরু করেছি। বিড শুরু হয়েছে। আশা করি, গতবারের চেয়ে এবার আরও ভালো হবে।’

খেলতে গিয়ে বল বাড়িতে পড়ায় ৩ শিশুকে পিটিয়ে আহত

পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

আবারও পুশ ইনের চেষ্টা ঘিরে বিজিবি-বিএসএফের উত্তেজনা, ৬০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন

‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন’ ভারত সীমান্তে আটকা ১০ জন

পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন, বাংলাদেশ-ভারত কেউই গ্রহণ করছে না

পঞ্চগড় সীমান্তে ১০ জনের পুশ ইন ঠেকাল বিজিবি, ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান

পুশ ইন প্রতিরোধে সীমান্তে লাঠি হাতে বিজিবির পাশে স্থানীয়রা

বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ