হোম > সারা দেশ > পঞ্চগড়

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

পঞ্চগড় প্রতিনিধি 

বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমানকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় জনতা বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে বোদা থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনেন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেয়।

অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই প্রশাসনের কাছে।’

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি উত্তপ্ত দেখতে পাই। অভিযুক্ত শিক্ষক নিজেকে রক্ষায় টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাঁকে উদ্ধার ও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে বর্তমানে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

ইউএনও রবিউল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে। এ ছাড়া স্থানীয় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে ট্রান্সফার করা হবে।’

খেলতে গিয়ে বল বাড়িতে পড়ায় ৩ শিশুকে পিটিয়ে আহত

পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

আবারও পুশ ইনের চেষ্টা ঘিরে বিজিবি-বিএসএফের উত্তেজনা, ৬০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন

‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন’ ভারত সীমান্তে আটকা ১০ জন

পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন, বাংলাদেশ-ভারত কেউই গ্রহণ করছে না

পঞ্চগড় সীমান্তে ১০ জনের পুশ ইন ঠেকাল বিজিবি, ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান

পুশ ইন প্রতিরোধে সীমান্তে লাঠি হাতে বিজিবির পাশে স্থানীয়রা

বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ