হোম > সারা দেশ > পঞ্চগড়

করতোয়ায় গলায় কাপড় প্যাঁচানো লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের দুদিন পর করতোয়া নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর সাঁওতালের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত সফিকুল ইসলাম ঠান্ডুর (৫২) বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতরি শ্যামেরডাঙ্গা এলাকায়। তিনি ওই এলাকায় ইসাহাক আলীর ছেলে। 

পুলিশ জানায়, সফিকুল ইসলাম জমি বেচাকেনায় মাধ্যম হিসেবে কাজ করে আসছেন। সম্প্রতি স্থানীয় একটি পরিবারের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ চলছিল। এরই মধ্যে গত বুধবার থেকে নিখোঁজ হয় সফিকুল। পরদিন বোদা থানায় মৌখিকভাবে বিষয়টি অবগত করে তাঁর পরিবার। 

আজ শুক্রবার সকালে করতোয়া নদীর সাঁওতালের ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সফিকুলের পরিবারের লোকজন এসে মরদেহটি তাঁর বলে শনাক্ত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘মরদেহের গলায় কাপড় প্যাঁচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার ছেলে রিপন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

খেলতে গিয়ে বল বাড়িতে পড়ায় ৩ শিশুকে পিটিয়ে আহত

পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

আবারও পুশ ইনের চেষ্টা ঘিরে বিজিবি-বিএসএফের উত্তেজনা, ৬০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন

‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন’ ভারত সীমান্তে আটকা ১০ জন

পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন, বাংলাদেশ-ভারত কেউই গ্রহণ করছে না

পঞ্চগড় সীমান্তে ১০ জনের পুশ ইন ঠেকাল বিজিবি, ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান

পুশ ইন প্রতিরোধে সীমান্তে লাঠি হাতে বিজিবির পাশে স্থানীয়রা

বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ