হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে নদীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

প্রতিনিধি, পঞ্চগড় 

বোদায় করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদী থেকে সজীব (১৯) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। আজ রোববার দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় গোসলে নেমে ওই কিশোর নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে রংপুর থেকে আসা ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

সজীবের বাড়ি একই উপজেলার বড়শশী ইউনিয়নে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে চার বন্ধুর সঙ্গে করতোয়া নদীতে গোসলে নামে সজীব। এ সময় দুই বন্ধু ডুবতে শুরু করলে অপর দুই বন্ধু একজনকে টেনে তুলতে সক্ষম হলেও সজীব নিখোঁজ হয়।

খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না মেলায় রংপুর থেকে ডুবুরি দল আনা হয়। অবশেষে নিখোঁজের ছয় ঘণ্টা পর (সন্ধ্যা ৬টা) নদী থেকে সজীবের নিথর দেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বোদা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করি। দীর্ঘ ছয় ঘণ্টা চেষ্টার পরে তাকে উদ্ধার করা হয়।’

গোমস্তাপুরে নিখোঁজ শিশুর লাশ ধানখেত থেকে উদ্ধার

পঞ্চগড়ে অবৈধভাবে তেল মজুতে ব্যবসায়ীর কারাদণ্ড

পঞ্চগড়ে চড়া দামে পেট্রল বিক্রির দায়ে ব্যবসায়ীর ৭ দিনের জেল

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

পঞ্চগড়ে ঈদগাহে চাঁদা উত্তোলনের অভিযোগে যুবককে গণপিটুনি

আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে: সারজিস আলম

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে ডাকাতি, প্রতিবেশী যুবকসহ ৬ ডাকাত গ্রেপ্তার

জাতীয় সংগীত না পারায় গ্রাম পুলিশে নিয়োগ পেলেন না কেউ

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের