হোম > সারা দেশ > পঞ্চগড়

ফারাক্কা চুক্তিসহ অভিন্ন নদীর পানিপ্রবাহ ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা চলছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি 

করতোয়া নদীর বাঁধ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: আজকের পত্রিকা

দেশের অভিন্ন নদীগুলোকে প্রবহমান করতে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ফারাক্কা চুক্তিসহ নদীর সমস্যাগুলো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে সরকার। আজ শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় করতোয়া নদীর বাঁধ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, পানি উন্নয়ন বোর্ড প্রায় ১৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে করতোয়া নদীতে ১১ দশমিক ৫০ মিটার বাঁধ নির্মাণ করছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একনেকে পদ্মা ব্যারাজ প্রকল্প পাস করে যেমন দৃষ্টান্ত স্থাপন করেছি, তেমনি অল্প দিনের মধ্যে ফারাক্কা চুক্তিও করব। পাশাপাশি অভিন্ন নদীগুলোর পানির প্রবাহ ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, নদী-খাল ও জলাশয় পুনরুদ্ধার করা না গেলে ভবিষ্যতে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় তিনি জানান, এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থানের কারণে নদী দখলকারীরা দখল ছেড়ে দিতে শুরু করেছে।

খেলতে গিয়ে বল বাড়িতে পড়ায় ৩ শিশুকে পিটিয়ে আহত

পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

আবারও পুশ ইনের চেষ্টা ঘিরে বিজিবি-বিএসএফের উত্তেজনা, ৬০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন

‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন’ ভারত সীমান্তে আটকা ১০ জন

পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন, বাংলাদেশ-ভারত কেউই গ্রহণ করছে না

পঞ্চগড় সীমান্তে ১০ জনের পুশ ইন ঠেকাল বিজিবি, ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান

পুশ ইন প্রতিরোধে সীমান্তে লাঠি হাতে বিজিবির পাশে স্থানীয়রা

বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ