হোম > সারা দেশ > নোয়াখালী

বঙ্গোপসাগরে মালবাহী ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৮

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরসংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এমবি মোহছেন আউলিয়া নামে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এ সময় পাশে থাকা একটি জাহাজের সহযোগিতায় ট্রলারের আট মাঝিকে জীবিত উদ্ধার করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গোপসাগরের কর্ণফুলী ১ নম্বর বয়ার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

ট্রলারের মালিক মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে মুদি ও হার্ডওয়্যার মালামাল নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা করে এমবি মোহছেন আউলিয়া নামে ট্রলার। ট্রলারটি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের কর্ণফুলী ১ নম্বর বয়ার সামনে এলে বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে ট্রলারের বাইন ফেটে যায়। এ সময় ট্রলারে পানি ঢোকা শুরু করে এবং একপর্যায়ে ট্রলারের ইঞ্জিনরুমে পানি ঢুকে যায়। 

ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বাতাসের তীব্রতায় ট্রলারে থাকা আট মাঝিসহ ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশে থাকা এমবি মায়মুনা ১০ নামের একটি জাহাজে থাকা নাবিকেরা তা দেখতে পেয়ে ট্রলারে থাকা মাঝিদের উদ্ধার করেন। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ট্রলারের মালিকের পক্ষে একজন থানায় সাধারণ ডায়েরি করেছেন।’

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি