হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে অতিরিক্ত বালুবোঝাই ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান, আটক ৯

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

জব্দ করা ৯টি ড্রাম ট্রাক। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে ৯টি ড্রাম ট্রাকের চালককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত বালু বোঝাই করে ড্রাম ট্রাক চলাচলের কারণে সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে আসা বালুবাহী ট্রাকগুলো জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা আবদুল বারী বাবলু বলেন, দীর্ঘদিন ধরে নদীতীরবর্তী এলাকায় কিছু অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়াই নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহন করে আসছেন। এতে একদিকে নদীর তীর ভাঙছে, অন্যদিকে গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলো ঝুঁকির মধ্যে পড়ছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন, অবৈধভাবে বালু পরিবহনের কারণে সড়ক-ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। তাই অনুমোদনহীন বালু পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ছেনমং রাখাইন আরও বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি