হোম > সারা দেশ > নোয়াখালী

শেখ হাসিনার ছবির ব্যানার দিয়ে বই বিতরণ, ফেসবুকে ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি

চাটখিলে শেখ হাসিনার ছবির ব্যানার দিয়ে বই বিতরণ। ছবি: আজকের পত্রিকা

শেখ হাসিনার ছবির ব্যানার টানিয়ে নোয়াখালীর চাটখিলের একটি স্কুলের বই বিতরণ করা হয়েছে। আজ বুধবার চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মুহূর্তের মধ্যে বই বিতরণের ওই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। এতে মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, উপজেলার বিদ্যালয়গুলোতে আজ শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বই উৎসব না হলেও কিছু বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের আয়োজন করে কর্তৃপক্ষ। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন।

পৌর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনার ব্যানার রাখা ও সেটি ব্যবহার করে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা কোনো স্বাভাবিক ঘটনা না। এত দিন এ ব্যানারটি একই স্থানে বহাল তরিবতে রাখা মানে হাসিনাকে লালন করা। এর পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজের মোবাইলে একাধিক বার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। তবে স্থানীয় সাংবাদিকদের তিনি জানিয়েছেন, গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করার কারণে এমনটা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটোয়ারি বলেন, ‘বই বিতরণের কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। বিগত প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি