হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে জবাই করা শিয়াল উদ্ধার, আটক ১

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে বন বিভাগ ও প্রাণী অধিকারকর্মীদের যৌথ অভিযানে একটি জবাই করা শিয়াল ও ১৮ কেজি শিয়ালের মাংস জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ইসলামগঞ্জ বাজারে এ অভিযান চালায় উপকূলীয় বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগ এবং অ্যানিমেল রাইটস বিডি-৬৪।

ইসলামগঞ্জ, হাজিবাড়ির বাসিন্দা শফিকুর রহমান (৩২) ইসলামগঞ্জ বাজারে শিয়াল জবাই করে এনে শিয়ালের মাথা সামনে রেখে মাংস বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে ওই বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারে শিয়ালের মাংস বিক্রি করা অবস্থায় শফিকুরকে আটক করা হয়। তাঁর কাছ থেকে মুচলেকা নিয়ে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

উপকূলীয় বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, উদ্ধার করা শিয়ালের মাংস মাটিচাপা দেওয়া হয়েছে। বাংলাদেশের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী কোনো বন্য প্রাণী হত্যা, শিকার, ক্রয়-বিক্রয় বা দখলে রাখা দণ্ডনীয় অপরাধ। বন্য প্রাণী সংরক্ষণে এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শিয়াল প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই প্রাণীসহ সব বন্য প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি