হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে এসে আ.লীগের ৬ নেতা-কর্মী আটক

নোয়াখালী প্রতিনিধি

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আটক আ. লীগের ছয় নেতা-কর্মী। ছবি: আজকের পত্রিকা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছয় নেতা-কর্মী। পরে তাঁদের ২০২৪ সালের ২ সেপ্টেম্বর করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ শনিবার দুপুরে তাঁদের বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার বসুরহাট বাজার থেকে এই ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের শামসুল হকের ছেলে সিরাজুল হক মঞ্জু (৩৫), একই গ্রামের মনির আহমদের ছেলে হুমায়ুন কবির (৪০), মোহাম্মদ নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ (৪০), চর হাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সফি উল্লার ছেলে শরিয়ত উল্যাহ মিলন (৪৫) ও একই ওয়ার্ডের আবদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।

পুলিশ জানায়, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০-১৫ জন নেতা-কর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তাঁরা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটক ব্যক্তিরা সবাই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের ২০২৪ সালের ২ সেপ্টেম্বর করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি