হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর সেনবাগে ১১টি পশু-পাখি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

কানকিরহাট বাজারে অভিযান চালিয়ে বানরটি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১০টি পাখি ও ১টি বানর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মানিক সরকার (৫৫) নামের একজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আজ সোমবার সকালে উপজেলার কানকিরহাট বাজারে বন বিভাগ ও ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট (ডব্লিউসিসিইউ) এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন বন বিভাগের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কানকিরহাট বাজারে অভিযান চালানো হয়। এ সময় চারটি টিয়া পাখি, তিনটি শালিক, তিনটি ঘুঘু এবং একটি বানর উদ্ধার করা হয়। এসব পশু-পাখি অনেক দিন ধরে অবৈধভাবে খাঁচায় বন্দী অবস্থায় ছিল বলে জানা যায়। উদ্ধারের পরপরই স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সাতটি সুস্থ পাখিকে তাদের স্বাভাবিক পরিবেশে অবমুক্ত করা হয়। অবশিষ্ট চারটি অসুস্থ ও দুর্বল পশু-পাখিকে উপকূলীয় বন বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে গিয়ে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার আওতায় রাখা হয়েছে।

পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, বাংলাদেশের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী কোনো বন্য প্রাণী শিকার, আটক, বিক্রয় বা অবৈধভাবে সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি