হোম > সারা দেশ > নোয়াখালী

সেনবাগে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৬ 

নোয়াখালী প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৬ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম—শাওন (১৮)। তিনি সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামে কচি মিয়ার ছেলে। আহতদের মধ্যে পিয়াস নামে একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে শাওনসহ ৭ জন আহত হয়। তাদের মধ্যে শাওন ও পিয়াস নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য পিয়াসকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শাওনকে ফেনী হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়। কোন কোন পক্ষ এবং কী নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি