হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর শাহাজাদপুর-সুন্দলপুরের ৩ নম্বর কূপে গ্যাস মিলেছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ‘শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্র’-এর ৩ নম্বর কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এখন চলছে ডিএসটি টেস্টের কাজ। গতকাল শনিবার দুপুরে কূপটির সর্বনিম্ন স্তরে এই টেস্ট শুরু হয়। টেস্ট শেষে জানা যাবে কূপে সর্বমোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) প্রকল্প পরিচালক প্রিন্স মো. আল হেলাল বলেন, ‘নভেম্বরে খননকাজ শুরু হয়। আজ থেকে পরীক্ষামূলক ডিএসটি টেস্টের কার্যক্রম শুরু করেছি।’

৩ নম্বর কূপের ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের টার্গেট ছিল এখান থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করব। তবে লোয়ার জোনে গ্যাসের অবস্থা দেখে মনে হচ্ছে, আমরা আরও ভালো গ্যাস পেতে পারি।’ 

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি