হোম > সারা দেশ > নোয়াখালী

কবিরহাটে পলাতক আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি, বৃদ্ধাকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ইউপির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের মাকে কুপিয়ে জখম করে ডাকাত দল। তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের দল কামালের মা হোসনে আরা বেগমকে (৬৫) কুপিয়ে সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। আহত হোসনে আরা বেগম ওই বাড়ির আবুল কাশেমের স্ত্রী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্টের পর এলাকা ছেড়ে পালিয়ে যান কামাল উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন। তবে ওই বাড়িতে শুধু তাঁর মা হোসনে আরা থাকতেন। তাঁর কাছে কয়েক ভরি স্বর্ণ এবং নগদ টাকা আছে, এমন তথ্য প্রতিবেশীরা জানতেন। স্থানীয়দের ধারণা, চোর বা ডাকাত দলের সদস্যরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

হোসনে আরার ছোট ছেলে মাইনুদ্দিন জানান, বাড়ির টিনের ঘরে তাঁর মা একাই থাকতেন। রাতে ডাকাত দল তাঁদের ঘরে ঢোকে। এ সময় তারা ৪ লাখ টাকা এবং তাঁর মায়ের কাছে সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকার ছিল, সেগুলো নিয়ে যায়। শরীর থেকে গয়না খুলে নেওয়ার সময় তাঁর নাক, কান ও গলার বিভিন্ন অংশ ছিঁড়ে যায়। ওই নারী একপর্যায়ে ডাকাত দলের সদস্যদের চিনে ফেললে মাথায় কোপ দেয়। রাতের স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি