হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে পরীক্ষাকেন্দ্রে মাথায় ফ্যান পড়ে পরীক্ষার্থী আহত

নোয়াখালী প্রতিনিধি

পরীক্ষা দিচ্ছে আহত শিক্ষার্থী নিয়ামুল হাসান। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে একটি সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে নিয়ামুল হাসান নামের এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মদন মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নিয়ামুল হাসান উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যথাসময়ে নির্দিষ্ট কক্ষে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিতে আসে নিয়ামুল। পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে চলন্ত একটি সিলিং ফ্যান ছিঁড়ে নিয়ামুলের গায়ে পড়ে। এতে মাথা, গাড়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয় সে। এ সময় পুরো কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত পরীক্ষার্থীরা দিগ্‌বিদিক করলে কিছুক্ষণ পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়। কিছুক্ষণের মধ্যে একটি মেডিকেল টিম কেন্দ্রে পৌঁছে ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিয়ামুল পুনরায় পরীক্ষায় অংশ নেয়। চিকিৎসা নিতে সময় লাগায় ওই শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের থেকে অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়।

তাঁরা আরও জানান, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কার করা প্রয়োজন। অন্যথায় আগামী দিনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি দেখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রটির বেশ কিছু কক্ষে বৈদ্যুতিক সরঞ্জাম অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি