হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর, আগুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর, আগুন। ছবি: সংগৃহীত

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর এলাকায় তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর, আগুন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গত জুলাই-আগস্টের আন্দোলনে যে হামলা চলে, তার মাস্টারমাইন্ড ছিলেন ওবায়দুল কাদের। তাঁর নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়। তাঁর নির্দেশে চলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন। আওয়ামী লীগের অপকর্মের মূল হোতা তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে থেকেও তিনি দলের নেতা-কর্মীদের উসকে দিচ্ছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছেন।

আরিফুল ইসলাম আরও বলেন, এসব কারণে ক্ষুব্ধ ছাত্র-জনতা ওবায়দুল কাদেরের বাড়িতে আজ এই হামলা চালিয়েছে।

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর, আগুন। ছবি: সংগৃহীত

স্থানীয় লোকজন জানায়, বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ওবায়দুল কাদেরের এই বাড়িতে থাকতেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, তাঁর আরেক ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন এবং মাস্টার ফজলুল কাদের মিন্টু খান। নোয়াখালী সফরে এলে ওবায়দুল কাদের এ বাড়িতেই উঠতেন।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি