হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় সাড়ে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, আটক ৪

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে আজ শনিবার কোস্ট গার্ডের অভিযানে জ্বালানি তেলসহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার ৮১৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি কাঠের নৌকাসহ চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার নলচিরা ঘাট এলাকার মেঘনা নদীতে এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন হাতিয়ার নলচিরা এলাকার বাসিন্দা মিলন (২২), রিয়াজ (২০), স্বপন (২২) ও ফয়েল (১৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড হাতিয়ার একটি দল। এ সময় নলচিরা ঘাট-সংলগ্ন মেঘনা নদীতে তেলবাহী জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ লিটার পেট্রল, ২ হাজার ১৫ লিটার ডিজেল এবং পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ চারজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সৌদি আরবে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নোয়াখালীর যুবক নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীতে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড

সুবর্ণচরে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা–ভাঙচুর, আটক ২

ঝড়ে লাইন ক্ষতিগ্রস্ত, নোয়াখালীতে ১২ ঘণ্টা বিদ্যুৎহীন ৯০ ভাগ গ্রাহক

ঝড়ে রেললাইনের ওপর গাছ, নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা পর ছাড়ল ট্রেন

নোয়াখালীর চাটখিলে আগুনে পোড়ানো মৃতদেহ উদ্ধার

নোয়াখালীতে বিরোধ মেটাতে গিয়ে কৃষক দল নেতা নিহত, আটক ৪

হাতিয়ার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নৌপরিবহন প্রতিমন্ত্রীর

ছাদের পানির ট্যাংকে মিলল ডিজেল, ৭৫০ লিটার জব্দ