হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে শ্রমিক দল নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 

অভিযুক্ত মো. আলমগীর চৌধুরী। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব মো. আলমগীর চৌধুরীর একটি অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রোববার সকালে এই ঘটনার ৪ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও হাতে এসেছে।

ছড়িয়ে পড়া ভিডিওটি মো. আলমগীর চৌধুরীর। তিনি সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিপরীত দিকের কারও সঙ্গে ভিডিও কলে কথা বলছেন আলমগীর চৌধুরী। তিনি পুরো ভিডিওজুড়ে উলঙ্গ হয়ে নানা অনৈতিক ও অশোভন অঙ্গভঙ্গি করছেন।

জানা যায়, স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে বিভিন্নভাবে জিম্মি করে প্রতিনিয়ত ভিডিও কলে কথা বলেন আলমগীর চৌধুরী। পরে ক্ষিপ্ত হয়ে ওই নারী ভিডিওটি ফাঁস করে দেন।

ভিডিওটি কয়েকটি ফেসবুক আইডি থেকে ফাঁস হওয়ার পর উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নেতা-কর্মীদের মধ্যে নানা কৌতূহল দেখা দেয়।

চরজুবলী ইউনিয়নের বাসিন্দা হেমায়েতুল আলম বলেন, ‘বড় নেতাদের দেখে কর্মী-সমর্থকেরা শিখবে। কিন্তু নেতাদের এমন অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হলে কর্মী-সমর্থকেরা কোথায় যাবে!’

তবে অভিযুক্ত মো. আলমগীর চৌধুরী ভিডিওটি ক্যাপকাট দিয়ে এডিট করা এবং কৃত্তিম বুদ্ধমত্তা (এআই) দিয়ে বানানো বলে দাবি করেন। এই ভিডিও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ‌‘আগামীতে ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করব। আমি ধানের শীষের নির্বাচন করতে গিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা বক্তব্য দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এমন ভিডিও নিজেরা তৈরি করে ভাইরাল করতে পারে।’

জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসার পর তিনি অস্বীকার করেছেন। তারপরও তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালী জেলা থেকে আরও পড়ুন

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি