হোম > সারা দেশ > নোয়াখালী

জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কবজি কেটে দিলেন বড় ভাই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুস সাত্তার বাদশা (২৫) নামে এক যুবকের হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন বড় ভাই রমজান আলী মিশনের (৩২) বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌকিদারবাড়িতে এ ঘটনা ঘটে। আহত আবু মুন্সি ওই এলাকার নুর মোহাম্মদ মুন্সির ছোট ছেলে। এ ঘটনায় নুর মোহাম্মদ মুন্সির অপর দুই ছেলে নাসির মুন্সি (৪৫) ও বশির মুন্সি (৪০) আহত হয়েছেন।

ঘটনায় আহত আবদুস সাত্তার বাদশার স্ত্রী নুসরাত জাহান নুপুর (১৯) বাদী হয়ে সাত্তারের বড় ভাই রমজান আলী মিশনকে প্রধান আসামি করে ছয় জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদীন ধরে বিরোধ। মঙ্গলবার রাতে মুঠোফোনে কথা বলতে বলতে বাড়িতে ডুকছিল বাদশা। এ সময় মিশনসহ অন্যরা গতি রোধ করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে হাতের কব্জি, পা’সহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাদশাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি