হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

নোয়াখালী প্রতিনিধি

শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে, তাতে এবার যুক্ত হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের নাম। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নোবিপ্রবির উপাচার্যের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

পদত্যাগপত্রে দিদার-উল-আলম লিখেছেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি অনতিবিলম্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করছি। উল্লেখ্য, গত ৩০ জুন ২০২০ তারিখে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অবসর গ্রহণ করি।’

গত বছরের ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে দ্বিতীয় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. দিদার-উল-আলম। এর আগে ২০১৯ সালের ১২ জুন তিনি এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পান। ওই বছরের ১৬ জুন বিশ্ববিদ্যালয়টির পঞ্চম উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি