হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে রোহিঙ্গা শিশুর মৃত্যু বেড়ে ৪ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা চারে দাঁড়িয়েছে। 
 
আজ বুধবার সকালে হাসপাতালের পিআইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে সাড়ে পাঁচ বছর বয়সী শিশুটি মারা যায়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ওই শিশু মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির শ্বাসনালির ৫২ শতাংশ দগ্ধ ছিল। 

এর আগে, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিশুসহ সাতজনকে চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক রাসেল নামে চার বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেন। 

গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় মোবাশ্বেরা (৪) ও সন্ধ্যায় রবি আলম (৫) নামে আরও দুই শিশুর মৃত্যু হয়। তিনজন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি