হোম > সারা দেশ > নোয়াখালী

লোকালয়ে আটক মেছো বাঘ বনে অবমুক্ত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লোকালয় থেকে আটক হওয়া একটি মেছো বাঘের শাবককে কোম্পানীগঞ্জের উপকূলীয় বনে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বন কর্মকর্তাদের উপস্থিতিতে মুছাপুরের গভীর বনে শাবকটি অবমুক্ত করা হয়। 

নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, গত বুধবার দুপুরে কুতুবপুর ইউনিয়নের কিত্তনিয়ারহাটের মুসলিম বাজার এলাকার বাসিন্দা রহিমের মুরগির খামারে ধরা পড়ে শাবকটি। পরে উপজেলা বন কর্মকর্তা শামছুদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বাঘটি উদ্ধার করে জেলা বিভাগীয় বন কার্যালয়ে আনেন। 

বন কর্মকর্তা আরও জানান, শাবকটি লম্বায় সাড়ে চার ফুট ও উচ্চতায় দুই ফুট। পরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরের গভীর বনে মেছো বাঘটি অবমুক্ত করা হয়। বনের ওই এলাকায় মানুষের আনা গোনা নেই। 

ফরিদ মিঞা বলেন, এ প্রজাতির বাঘগুলো বিশেষ করে মানুষের কোন ক্ষতি করে না। ছোট প্রজাতির প্রাণী খেয়ে তারা বেঁচে থাকে। ধারণা করা হচ্ছে কুতুবপুর ইউনিয়নে পার্শ্ববর্তী কোন জঙ্গল থেকে সে লোকালয়ে চলে এসেছে। 

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি