হোম > সারা দেশ > নোয়াখালী

দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, বাধা দেওয়ায় মাকে গলাটিপে হত্যা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলায় নেহার বেগম (৬০) নামের এক নারীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ছেলে মো. জাবেদ পাটওয়ারীর (৩৮) বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। নিহত নেহার বেগম ওই এলাকার মো. খোরশেদ মেম্বারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদ মেম্বারের দুই ছেলে নোমান পাটওয়ারী ও জাবেদ পাটওয়ারীর মধ্য সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হলে মা নেহার বেগম সমাধান করতে এগিয়ে আসলে জাবেদ পাটওয়ারী মাকে গলাটিপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই জাবেদ পাটওয়ারী পলাতক রয়েছে।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটন করার জন্য পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি