হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ১ হাজার ইয়াবাসহ আটক এক

 নোয়াখালী প্রতিনিধি

ইয়াবাসহ আটক যুবক। ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি পেট্রলপাম্পের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আফসার উদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর দেহ তল্লাশি করে পকেটে থাকা একটি চিপসের প্যাকেট থেকে এক হাজার ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার ভোরে মাইজদী সুধারাম মডেল থানাসংলগ্ন পাম্পের সামনে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করেন। আটককৃত আফসার উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উলুচামরী গ্রামে ফরিদ আলমের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানে ওই ব্যক্তিকে সন্দেহ হলে তাঁকে তল্লাশি করা হয়। পরে ওই ব্যক্তি নিজেই তাঁর পকেট থেকে একটি চিপসের প্যাকেট বের করেন এবং তাতে এক হাজার ইয়াবা পাওয়া যায়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি