হোম > সারা দেশ > নোয়াখালী

সড়কে গাড়িতে অতিরিক্ত ওজন পরিবহন করায় রাস্তা নষ্ট, ২ লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সড়কে অতিরিক্ত ওজনের বালু বহন, গাড়ি ফিটনেসবিহীন, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

অভিযান সূত্রে জানা গেছে, সড়কে নির্ধারিত ওজনের অতিরিক্ত বালু বহন করে আসছিল বালুবাহী গাড়িগুলো। যা সড়কগুলো দ্রুত নষ্ট করছে। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া, গাড়ি ফিটনেসবিহীন হওয়ায় ওই ৪টি ডাম্প ট্রাককে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, ‘জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি