হোম > সারা দেশ > নোয়াখালী

সেনবাগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মধ্যে সহায়তা প্রদান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারকে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারকে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন। প্রাথমিকভাবে পরিবারগুলোকে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামের ২১টি পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেন। সহায়তার মধ্যে ছিল প্রতিটি পরিবারের জন্য দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা ও শুকনো খাবার।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, ইউপি সদস্য আনোয়ার হোসেন মিলন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোরে ৩-৪ মিনিটের ঘূর্ণিঝড়ে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণুপুর ও গোপালপুর গ্রামের ২১টি বসতঘর সম্পূর্ণ এবং ৩০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে আহত হয় অন্তত ১০ জন।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি