হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবি: পুলিশসহ নিখোঁজ ৮, একজনের লাশ উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় ভাসানচর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এতে এখনো আটজন নিখোঁজ রয়েছে। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ১ পুলিশ সদস্যসহ এখনো ৮ জন নিখোঁজ রয়েছে। ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা। তবে মারা যাওয়া বৃদ্ধের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজ শনিবার দুপুরে ভাসানচরের উত্তর পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, জাহাঙ্গীর মাঝির ট্রলারটি ৩৯ জন যাত্রী নিয়ে সকালে ভাসানচর থেকে ছেড়ে আসে। এতে ২২ জন সাধারণ যাত্রী, ৬ জন রোহিঙ্গা, ৩ জন পুলিশ সদস্য, ৪ জন আনসার ও ট্রলারের ৪ জন মাঝিমাল্লা ছিল। এটি হাতিয়ার চানন্দি ইউনিয়নের করিম বাজার ঘাটে যাচ্ছিল।

এ বিষয়ে হাতিয়া নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, উদ্ধার অভিযান চলছে। অনেকেই এর মধ্যে উদ্ধার হয়েছে। তবে উদ্ধার অভিযানে থাকা ট্রলারগুলো ঘাটে না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি