হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে মডেল মসজিদে কোনো বিস্ফোরকদ্রব্য পায়নি র‍্যাব

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদের একটি কক্ষে বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক নমুনা সংগ্রহ করেছে র‍্যাবের একটি বোম্ব ডিসপোজাল দল। ঘটনাস্থলে কোনো বিস্ফোরকদ্রব্য পায়নি বলে জানায় র‍্যাব। 

আজ বুধবার রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিমের উপপরিচালক মেজর মসিউর। এর আগে ডিসপোজাল দলের সদস্যরা ঘটনাস্থলে এসে মডেল মসজিদের দ্বিতীয় তলার ওই কক্ষ এবং আশপাশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। 

মেজর মসিউর জানান, আলামতগুলো পরীক্ষার পর বিস্ফোরণের কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নরমাল কোনো জিনিস থেকে বিস্ফোরণ হয়েছিল। 

এর আগে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলীপুর এলাকায় নির্মিত উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় মুয়াজ্জিন ও খাদেম থাকার কক্ষে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই কক্ষের দুটি দরজা, দুটি জানালা, মেঝে ও ওপরের সিলিং ফ্যানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। কক্ষটিতে মুয়াজ্জিন ও খাদেমদের কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

ঘটনার পর আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এরপর সেখানে যান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি