হোম > সারা দেশ > নোয়াখালী

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি

জব্দ করা তেল। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে রয়েছে ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রল। এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে মধ্য কাদরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

অভিযান সূত্রে জানা গেছে, কাদরা ইউনিয়নের ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে তাঁর বাড়িতে নিয়ে তেল মজুত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই বাড়িতে ড্রামের মধ্যে অবৈধভাবে মজুত করা অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রল জব্দ করা হয়। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বলেন, ‘বুধবার জব্দ করা তেলগুলো মাইকিং করে সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি করা হবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি