হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ার মেঘনায় দেখা মিলল বিশাল আকৃতির তিমি

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

মেঘনা নদীতে তিমি মাছ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে দেখা মিলেছে বিশাল আকৃতির তিমি। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে দেখা মেলে তিমিটির। পরে কোস্টগার্ড গিয়ে এটি নিরাপদে নদীর পানিতে ছেড়ে দেয়।

হাতিয়া কোস্টগার্ড জানায়, সকালে জেলেদের কাছে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যায়। এ সময় চরে তিমিটি কাদার সঙ্গে আটকে থাকতে দেখে। পরে জেলেদের সহযোগিতায় এটিকে টেনে পানিতে নামিয়ে আনেন। জেলেরা সকালে চরে হাঁটার সময় তিমিটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, জোয়ারে তিমিটি এখানে এসে আটকা পড়েছে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. খালিছুর রহমান জানান, মাছটি প্রায় ৫০ মণের মতো ওজন হবে। ধারণা করা হচ্ছে, তিমিটি দলছুট হয়ে ছোট নদীতে চলে এসেছে। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরে উঠে যায়। পরে গভীর পানিতে নামিয়ে দেওয়া হয়।

এদিকে তিমিটিকে দেখতে নদীর তীরে ভিড় জমান উৎসুক জনতারা। অনেকে পানিতে নেমে হাত দিয়ে স্পর্শ করতে দেখা যায়। কেউ কেউ তিমির পিঠে দাঁড়িয়ে ছবি তোলেন।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি