হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি

চৌমুহনী-সোনাপুর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে মাইজদী গণপূর্ত কার্যালয়সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে চৌমুহনী-সোনাপুর সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

সড়কে অবস্থান নিয়ে দলীয় নেতা-কর্মীরা প্রথমে টায়ারে আগুন দেন। পরে তাঁরা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে থাকেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সভাপতি তাজুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি ওসমান গনি রুবেল, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, শ্রমিক অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলের নেতা-কর্মীদের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে। এতে ভিপি নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। কয়েকজনকে আটক করা হয়েছে বলেও আমরা শুনেছি। ’২৪-এর অভ্যুত্থানের পর এমন একটা বর্বরোচিত হামলা সত্যিই নিন্দনীয়। স্বাধীন দেশে আবারও রক্ত দিতে হলো আমাদের। জাতীয় পার্টির মতো একটি স্বৈরাচারীর সহযোগী দলকে প্রশাসন থেকে এমন সমর্থনের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নেতারা।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি