হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নদীর তীরে নিহত জেলের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা দুই জেলে মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার ভোরে উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন চরকিং ইউনিয়নের শুল্লকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন এবং সুখচর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে আরাফাত। আহত জেলে রহমত (৩২) নিঝুমদ্বীপ ইউনিয়নের কাশেম মিস্ত্রির ছেলে।

জেলেরা জানান, মাছ ধরা শেষে আফসার মাঝির ট্রলারটি তীরে নোঙর করে রাখার পর ভোরে জেলেরা ঘুমাচ্ছিলেন। ট্রলারের ভেতরে আফসার মাঝিসহ পাঁচজন ঘুমিয়েছিলেন। এ সময় দক্ষিণ দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে গেলে তিনজন নদীতে পড়ে যান। পরে জেলেরা রহমতকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। সকালে ও দুপুরে নদী থেকে সাকিব ও আরাফাতের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনার পরপর বাল্কহেডটি উত্তর দিকে চলে যাওয়ায় সেটিকে চিহ্নিত করা যায়নি।

নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, ‘খবর পেয়ে আমরা একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি