হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা আসামির। ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা কারাগারের দেয়াল টপকে মো. তামিম (১৯) নামের এক হাজতি পালানোর চেষ্টা করেছেন। পরে কারা কর্তৃপক্ষ ও কারারক্ষীদের সহযোগিতায় পুনরায় তাঁকে আটক করা হয়। এ সময় একজন কারা কর্মকর্তা ও দুজন কারারক্ষী আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে। আসামি তামিম জেলার সদর উপজেলার মনপুর এলাকার শেখ মজিবের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে আদালত থেকে আসামি তামিমকে কারাগারে আনা হয়। এর আগে সুধারাম মডেল থানা থেকে তাঁকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। কারাগারে আসার পর তাঁকে নতুন বন্দী হিসেবে আমদানি কক্ষে রাখা হয়েছিল। বুধবার দুপুরে ওই ওয়ার্ড থেকে কারাগারের বাউন্ডারি দেয়ালে উঠে পড়েন বন্দী তামিম। এ সময় দেয়ালের ওপর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিষয়টি টের পেয়ে কারারক্ষীরা কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে পুনরায় আটক করেন। বর্তমানে তাঁকে কারাগারে রাখা হয়েছে।

নোয়াখালী কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন বলেন, ‘তামিম মানসিকভাবে অসুস্থ। পুনরায় আটকের পর সে আমাদের জানিয়েছে, তার মায়ের স্ট্রোক হয়েছে। সে তার মাকে দেখতে বের হওয়ার চেষ্টা করেছিল। মাকে দেখে সে আবার কারাগারে চলে আসত। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি