হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে খালে মিলল যুবকের লাশ

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় খাল থেকে সাদ্দাম হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের নির্মাণাধীন একটি কালভার্টের নিচের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় মৃতের প্যান্টের পকেট থেকে একটি মোবাইল, একটি মানিব্যাগ ও একটি ব্লুটুথ ইয়ারপোর্ট উদ্ধার করা হয়েছে।

নিহত সাদ্দাম হোসেন শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি চট্টগ্রামে একটি প্রতিষ্ঠান চাকরি করতেন।

জানা গেছে, দুপুরে স্থানীয় লোকজন নির্মাণাধীন ওই কালভার্টের ওপর দিয়ে যাওয়ার সময় খালের পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি বেগমগঞ্জ থানাকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কয়েক মাস ধরে দক্ষিণ খানপুর গ্রামে খালের ওপর ওই কালভার্ট নির্মাণের কাজ চলছে। কালভার্টটির কাজ বেশির ভাগ শেষ হয়ে গেছে। তবে সেটির দুই পাশের সংযোগ সড়ক এখনো ঠিক করা হয়নি। তাই মানুষের যাতায়াতের জন্য কালভার্টের দুই পাশে বাঁশ ও কাঠ দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কালভার্টে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ্যে দম্পতিকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীতে ৯ হাজার ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন, আটক ১

মেঘনায় নিখোঁজ: ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি শিশু তামিমের খোঁজ

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু তামিম

নোয়াখালীতে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে পায়ে গুলি

হাতিয়ায় বিএডিসির গুদাম নিয়ে অনিয়মের অভিযোগ, এনসিপি নেতার বিরুদ্ধে তদন্তের দাবি