হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-আইনজীবী-সমিতি

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ১২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। শুধু সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির ১৫টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।

আজ রোববার এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ জানান, নির্বাচনে সমিতির মোট ৩৪২ জন সদস্য থাকলেও ৩১৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি আরও জানান, সমিতির ১২টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বী মধ্যে অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু পেয়েছেন ১৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী পেয়েছেন ১৩৪ ভোট। অপর প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান পেয়েছেন ২৬ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রোকন উদ্দিন পেয়েছেন ১১৮ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইমরান সাদিক পেয়েছেন ৫৯ ভোট।

এর আগে সহসভাপতি পদে অ্যাডভোকেট আ. রশিদ ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. বাবুল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শামীম আহম্মেদ।

এ ছাড়া লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান উত্থান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট নূরুর রহমান অপু, বিনোদন ও খেলাধুলা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন এবং অডিটর পদে অ্যাডভোকেট আব্দুর রফিক বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সদস্যরা হলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন তমাল, অ্যাডভোকেট এ কে এম গোলাম রব্বানী, অ্যাডভোকেট কলপ মিয়া, অ্যাডভোকেট রুহুল আমীন এবং অ্যাডভোকেট আজহারুল ইসলাম রুবেল।

তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ। অন্য দুই নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শহর আলী খান ও অ্যাডভোকেট হাজি আব্দুল খালেক।

নেত্রকোনায় ভুয়া বিল-ভাউচারে স্কুলের টাকা আত্মসাৎ, মাউশির তদন্ত

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোনায় স্কুলের সরঞ্জামাদি না কিনেই সাড়ে ৫ লাখ টাকা আত্মসাৎ

আটপাড়ায় মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড

ধর্ষণের পর ফাঁসিতে ঝোলানো অবস্থায় মিলল শিশুর মরদেহ

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড