হোম > সারা দেশ > নাটোর

খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল না করার দাবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল না করার দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে খুচরা সার বিক্রেতাদের ২০০৯ সালের অধ্যাদেশের লাইসেন্স বাতিল না করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা চত্বরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন বড়াইগ্রাম শাখা এ কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার ৫৮ জন খুচরা সার বিক্রেতা অংশ নেন। এ সময় বক্তব্য দেন বড়াইগ্রাম শাখার সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহসভাপতি মাসুদ রানা প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা সার বিতরণ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করব। যাতে কৃষক সার সঠিকভাবে পান, তার ব্যবস্থা করা হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সঠিক সার বিপণন নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা চলছে। তারা যেভাবে ভালো মনে করবে, আমাদের সেভাবেই বিপণনব্যবস্থা করতে হবে। কৃষক যাতে নির্বিঘ্নে ফসল উৎপাদন করতে পারেন, তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

গুরুদাসপুরে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

রাজধানী থেকে গ্রেপ্তার নাটোরের যুবলীগ নেতা কারাগারে

নলডাঙ্গায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ আ.লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে

বড়াইগ্রামে পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজছাত্রের আত্মহত্যা, প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নাটোরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে যুবদল নেতা বহিষ্কার

সর্বকনিষ্ঠ নির্বাচিত এমপি হলেন পুতুল

নাটোরে ২৭ প্রার্থীর ১৯ জনেরই জামানত বাজেয়াপ্ত

নাটোর-১ আসন: বিএনপির জয়, জামানত হারাচ্ছেন ৭ প্রার্থী

নাটোরের ৪ আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী

নাটোর-১ আসনে ধানের শীষের ফারজানা শারমিন পুতুল জয়ী