হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: শিশুসহ ৫ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এক শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল। আজ রোববার দুপুরে চর সৈয়দপুরের আলামিননগর এলাকায় শীতলক্ষ্যার ৩ নম্বর সেতুর কাছে এ ঘটনা ঘটে।  

উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে জয়নাল আবেদীন নামের এক যাত্রী ছাড়া অন্য কারো পরিচয় নিশ্চিত করা যায়নি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাকবলিত জাহাজের নাম এম এল আফসার উদ্দিন। ধাক্কা দেওয়া জাহাজটি হচ্ছে এমভি রুপসি-৯। 

জানা যায় লঞ্চটিতে ৫০-৬০ জন যাত্রী ছিলেন। এখনো নিখোঁজ আছেন ২০-২৫ জন। উদ্ধার হওয়া মৃত পাঁচজনের মধ্যে ৩ বছরের এক শিশু, ১০ বছরের এক শিশু, ১৭ বছরের এক কিশোরী ও ২৮ বছরের একজন নারীরও রয়েছে। 

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫