হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধরা আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহত অটোচালক মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লাইনম্যান শাহিন তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, গত রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছে ১০ টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করে। এ সময় অটোচালক তাঁকে পুনরায় চাঁদা না দেওয়ায় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে অটোচালকের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাঁকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান। ঘটনার পর থেকেই চাঁদাবাজ শাহিন পলাতক রয়েছে।

এদিকে মমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্বজনেরা বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দ্রুত বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫