হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, ফতুল্লায় ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগে গ্রেপ্তার সালমান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সালমান (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত বাবা কামাল মিয়া (৪৫) বর্তমানে রাজধানীর পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুইগড় বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। আজ বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানা-পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামাল মিয়া ও তাঁর ছেলে সালমান ফতুল্লার ভুইগড় বাজারে সবজি বিক্রি করেন। কয়েক দিন ধরে সালমান একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বাবার ওপর চাপ দিচ্ছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে ফোন কিনে দিতে না পারায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জেরে গতকাল রাতে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সালমান ঘরে থাকা বঁটি দিয়ে বাবার ওপর হামলা চালান। এ সময় বাবা কামাল মিয়ার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

আজ বিকেলে পুলিশ সালমানকে গ্রেপ্তার করে এবং হামলায় ব্যবহৃত বঁটিটি উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, অভিযুক্ত সালমান মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। মোবাইল ফোন কেনা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫