হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এ কে এম শামীম ওসমান-গোলাম দস্তগীর গাজী। ছবি: সংগৃহীত

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে মিজান নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টার মামলা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারনামীয় অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, দস্তগীর গাজীর ছেলে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মর্তুজা পাপ্পা প্রমুখ।

মামলা সূত্রে জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের আগে চিটাগাং রোডের শিমরাইল মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে মামলার প্রধান আসামিসহ ১০ জন আন্দোলন দমাতে গুলি করার নির্দেশ দেন।

পরে আসামিরা একত্র হয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে গুলি করে। ওই সময় ঘটনাস্থলে থাকা ভিকটিম মিজান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরদিন ৬ আগস্ট ভিকটিমকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর ৮ আগস্ট তিনি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম আজকের পত্রিকাকে বলেন, ভিকটিমের ভাই লিটন মিয়া বাদী হয়ে আদালতে আবেদন করার পর আজ মামলাটি রুজু হয়েছে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫