হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেঘনায় সিমেন্টবোঝাই ট্রলারডুবিতে দুই যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজন জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

মৃত যুবকেরা হলেন রনি সরদার ও শুভ। রনি সরদার বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং শুভ একই এলাকার স্বপন মৃধার ছেলে।

জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার সোনাময়ী এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে ট্রলারটি যাত্রা করে। মাঝনদীতে তলা ফেটে ট্রলারটি পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানের চেষ্টা চালায়। নদীতে তীব্র স্রোত থাকা উদ্ধারকাজ রাতে বন্ধ করা হয়। আজ শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে লাশ দুটি উদ্ধার করা হয়।

বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট নিয়ে ট্রলারটি মাঝনদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫