হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ছাত্র-জনতার আন্দোলন: নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামি ওবায়দুল কাদের-শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টাইলস মিস্ত্রি সুহেল আহমদ (২১) নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে আসামি করা হয়েছে।

সুহেল সিলেটের তখলিছুর রহমানের ছেলে। তাঁর সহকর্মী ও বন্ধু আব্দুল হামিদ চৌধুরী ওরফে ফরহাদ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। এতে আওয়ামী লীগের আরও ১৫০-২০০ নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালে সুহেল এবং মামলার বাদী হামিদ উভয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে প্রিয়ম নিবাসের দ্বিতীয় তলায় ডাচ্‌-বাংলা ব্যাংকের শাখায় টাইলসের কাজ করছিলেন। ছাত্র-জনতা ২০ জুলাই যখন ভবনটির সামনে জড়ো হয়ে আন্দোলন করছিল তখন প্রধান আসামি ওবায়দুল কাদেরের নির্দেশনায় এবং দ্বিতীয় আসামি শামীম ওসমানের উপস্থিতিতে অজ্ঞাতনামা অন্য আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনতার ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামিরা ওই ভবনে আগুন জ্বালিয়ে দেয়। এতে বাদী হামিদ প্রাণ রক্ষায় ভবন থেকে লাফ দিয়ে পালাতে পারলেও ভুক্তভোগী সুহেল ভেতরে আটকা পড়ে যায় এবং পুড়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবারের সম্মতিতে হামিদ মামলার বাদী হন।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫