হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

চুনা কারখানায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আষাড়িয়ার চর ও ঝাউচর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন।

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা চালানো হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। খবর পেয়ে তিনটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বেকু দিয়ে চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহরুল ইসলাম, পেট্রোবাংলার প্রতিনিধি, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫