হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বিল্লাল (৪৫)। এ ঘটনায় লাভলী (২৫) নামের এক নারী আহত হয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে বিল্লাল ও তাঁর ১০-১২ জন সহযোগী ডাকাতি করতে আসে। ডাকাতির বিষয়টি টের পেলে স্থানীয় লোকজন জাকিরের বাড়ি ঘেরাও করে।

ডাকাতেরা পালানোর সময় স্থানীয়রা বিল্লালকে রাস্তায় আটক করে এবং তাঁকে পিটিয়ে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাভলী নামের এক নারী প্রাণ রক্ষায় একটি পুকুরে ঝাঁপ দেন। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। তিনি বলেন, বিল্লালের মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত নারী লাভলীকে হাসপাতালে ভর্তি আছেন। তিনি ডাকাত কি না সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, ‘নিহত বিল্লালের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। গণপিটুনিতে নিহতের ঘটনায় আমাদের আইনি কার্যক্রম চলমান আছে।’

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫