হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ট্রলারডুবি: যাত্রীদের বাঁচাতে ফেলা হয়েছিল ১৩ বয়া

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় যাত্রীদের বাঁচাতে লঞ্চ থেকে ১৩টি বয়া ফেলা হয়েছিল। আজ বুধবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ৮ জন নিখোঁজ হয়েছেন। ঘনকুয়াশায় কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সকাল ৯টার দিকে মাঝনদীতে লঞ্চের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। ট্রলারটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল বলে জানায় দমকল বাহিনী। 

ট্রলারে থাকা যাত্রী দ্বীন ইসলাম বলেন, ধাক্কা লাগার পরপরই লঞ্চ থেকে বেশ কয়েকটি লাইফ বয়া ছুড়ে দেওয়া হয়েছিল। সেসব ধরে অনেক যাত্রী রক্ষা পেয়েছে। আমি নিজেও একটা বয়া ধরেছিলাম। 

ঘটনার সত্যতা পাওয়া যায় ধর্মগঞ্জ খেয়াঘাটের টোল ঘরের সামনে। সেখানে দেখা যায়, দুইটি সারিতে মোট ১৩টি বয়া রাখা আছে। সেখানকার দায়িত্বে থাকা এক ব্যক্তি বলেন, লঞ্চ থেকে ফেলা বয়াগুলো এখানে রাখা হয়েছে। 

রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় নার্স নিহত

ত্বকী হত্যার বিচার দাবিতে ২৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

মসজিদে ইফতার বন্ধে পুলিশ পাঠানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জে শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

জামিনের পরদিনই গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

হেলে পড়া পাঁচতলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাখাওয়াত হোসেন খান

কিশোরদের হাতাহাতি থেকে দুই পরিবারের সংঘর্ষ, ব্যবসায়ী নিহত