হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী আট দিনের রিমান্ডে। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তাঁর পাঁচ সহযোগীকে দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাসুমের আদালত এই আদেশ দেন।

এর আগে পুলিশ আসামিদের আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে।

আসামিরা হলেন আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮), তাঁর সহযোগী মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। তাঁদের মধ্যে আতাউল্লাহ ছাড়া সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকায় অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার জন্য গোপন বৈঠক করে আসছিলেন। র‍্যাব ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করে। আতাউল্লাহর বিরুদ্ধে নয়টি হত্যা মামলাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫